আরেকবার,

আরেকবার একটু যদি
অচেনা পথে...
আমায় ছুঁয়ে যাওয়া
জোছনা হতে...
আরেকবার দিনের শেষে
সূর্য স্নানে এসে...
আমার অনুভবে
স্বপ্ন হয়ে যেতে...

তবে বোলতাম আমি...
এসো আজ উড়াই হৃদয়ঘুড়ি...

আকাশে তুমি এসে
রোদের ঝাপি খুলে
মেঘের ভাঁজে...
নীলের নীলে ভেসে
স্বপনে তুলি আঁকে আনমনে...

আবার যদি হয় পাওয়া
হারাবার সিঁড়ি...
তোমায় নিয়ে হব আজও
আলোর স্বপ্নচারী...

সেই তুমি একটু যদি
দিতে পথপাড়ি...
আঁধার রাত হয়ে যেত
জোনাকির বাড়ি...

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সকলের জানা উচি ? ছবিটা আমার নজর কেড়েছে ।

প্রসঙ্গ যখন তুমি

শূন্য