পোস্টগুলি

2026 থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

তুমি!!

ছবি
#তুমি বললে, তোমার মনের মতো করে চলতে আমি মাথা নেড়ে স্বীকৃতি জানালাম। তুমি বললে,আরেকটু সুন্দর হও একটু পরিপাটি হয়ে থেকো,আমার সাথে তো মানাতে হবে আমি রূপচর্চা শুরু করলাম! তুমি বললে, আমি মোটা হয়ে যাচ্ছি! আমি খাওয়াদাওয়া বাদ দিয়ে ডায়েট করা  শুরু করলাম। তুমি বললে, আমি গ্রামের মেয়ে "ক্ষেত" তোমার সাথে ঠিক যাইনা আমি শহরের মেয়ে হয়ে উঠলাম! তুমি বললে, আমি তোমাকে কম ভালবাসি! আমি আরোও আরোও ভালবাসতে শুরু করলাম! তুমি বললে, আমাকে আমার যোগ্যতা প্রমাণ করতে হবে,আমি আরোও পরিবর্তন হতে শুরু করলাম, নিজেকে যোগ্য প্রমাণ করলাম। তুমি বললে, বাবা-মা তোমার বিয়ে ঠিক করেছে গ্রামের মেয়ে, সতীসাধ্বী, পর্দানশীন। আমি মুচকি হাসলাম! অতঃপর,আমার পরিবর্তনের দোহাই দিয়ে আমাকে ছেড়ে চলে যেতে চাইলে, আমি চোখের পানি ফেলে বিদায় দিলাম!

প্রসঙ্গ যখন তুমি

ছবি
যারা সত্যিই আপনজন„  তারা কখনো প্রয়োজনের সাথে বদলায় না.. "আমি তো ভেবেছিলাম সে আমার জন্য সব ছেড়ে দিতে পারে কিন্তুু এটা ভাবিনি যে সে সবার আগে আমাকে ছেড়ে দিবে. “মানুষের প্রধান উদ্বেগ পাপ এড়ানো নয়, বরং তারা যে পাপ করেছে সেই সত্যটি গোপন করা।__ তুমি ছাড়া আর কেউ নেই  যার কাছে আমি আমার হৃদয়ের অনুভূতিগুলো উজাড় করে দিতে পারি ; তাই দয়া করে আমাকে কখনো একা ছেড়ে দিও না।

জীবন যেন এক অমিমাংসিত প্রশ্নের মত ! কোথাও থেমে নেই ,কোথাও শান্তি নেই।

ছবি
আগে শুনতাম মানুষ মারা গেলে আত্মা ঘুরে বেড়ায়,, আর এখন দেখি আত্মা মারা যার আর মানুষ ঘুরে বেড়ায়..!!• জীবন আর কখনো সহজ হবে না!     যত বড় হতে থাকবেন, জীবন তত কঠিন হতে থাকবে • 🩷🌺

শূন্য

ছবি
আমি এক শূন্য কোলাহল,  যার আওয়াজ কেউ শোনে না..!  আমি শব্দহীন এক অভিমান,  যার ভাষা কেউ বোঝেনি..!  আমি এমন এক ফুল,  যা ফোটার আগেই ঝড়ে গেছে..!  আমি হারিয়ে যাওয়া এক চিঠি যা,  পৌঁছানোর আগেই ছুঁড়ে ফেলা হয়েছে..!  আমি অনুভুতির অতল গহ্বরে,    ডুবে থাকা এক নির্বাক নদী.....